মূল বিষয়বস্তুতে যান
← BCSC হোম
Trademark Registration

ট্রেডমার্ক নিবন্ধন

ব্র্যান্ড নাম, লোগো এবং পণ্য বা সেবার মার্ক নিবন্ধনের আবেদন ও পুরো প্রক্রিয়ায় সহায়তা।

আমরা কী কী করি

প্রতিটি কাজের প্রয়োজনীয় কাগজ, আনুমানিক সময় এবং কারা সাধারণত এই সেবা নেন।

সাধারণ ধারণার জন্য: নিচের তথ্য ও সময় পরিস্থিতি, কাজের ধরন, সরকারি প্রক্রিয়া, আইন ও সময়ভেদে পরিবর্তনশীল। এগুলো চুক্তি বা নিশ্চয়তা নয়; চূড়ান্ত পরিসর, সময় ও ফি আলোচনার পর লিখিতভাবে ঠিক করা হয়।

ট্রেডমার্ক অনুসন্ধান

একই বা কাছাকাছি ব্র্যান্ড নাম, লোগো ও ক্লাস যাচাই।

সাধারণত যে কাগজ লাগে
প্রস্তাবিত নাম, লোগো, পণ্য বা সেবার বিবরণ, আবেদনকারীর তথ্য
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রাথমিক যাচাই ১–৩ কার্যদিবস
কারা নেন
স্টার্টআপ, সফটওয়্যার প্রতিষ্ঠান, উৎপাদনকারী

ট্রেডমার্ক আবেদন

সঠিক ক্লাস নির্বাচন, TM-1 আবেদন, দাখিল ও অগ্রগতি অনুসরণ।

সাধারণত যে কাগজ লাগে
আবেদনকারীর নাম-ঠিকানা, NID বা প্রতিষ্ঠানের নিবন্ধন তথ্য, মার্কের ছবি, পণ্য বা সেবার তালিকা, প্রযোজ্য ক্ষেত্রে এজেন্ট অনুমোদন
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ও আবেদন ২–৫ কার্যদিবস
কারা নেন
ব্যবসার মালিক, সেবা ও পণ্যের ব্র্যান্ড

পরীক্ষণ পর্যায়ের সহায়তা

অফিসের আপত্তি পর্যালোচনা, ব্যাখ্যা ও জবাব প্রস্তুত।

সাধারণত যে কাগজ লাগে
আবেদনের তথ্য, পরীক্ষণ নোটিশ, আগে থেকে ব্যবহারের প্রমাণ
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
৩–৭ কার্যদিবস; শুনানি ও সিদ্ধান্ত DPDT-এর ওপর নির্ভরশীল
কারা নেন
অপেক্ষমাণ আবেদনকারী

জার্নাল ও বিরোধিতা (Opposition)

জার্নালে প্রকাশ, বিরোধিতা পর্যবেক্ষণ ও জবাবের কাগজ প্রস্তুত।

সাধারণত যে কাগজ লাগে
আবেদনের রেকর্ড, মার্কের বিবরণ, ব্যবহারের প্রমাণ, প্রযোজ্য ক্ষেত্রে বিরোধিতার কারণ
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
কাগজ প্রস্তুতি ৩–১০ দিন; নিষ্পত্তি আলাদা
কারা নেন
আবেদনকারী ও প্রতিষ্ঠিত ব্র্যান্ড

নিবন্ধন সনদ পর্যায়

নিবন্ধনের ধাপ অনুসরণ, প্রয়োজনীয় ফরম ও ফি প্রক্রিয়া।

সাধারণত যে কাগজ লাগে
আবেদন নম্বর, গ্রহণের তথ্য, ফি পরিশোধের রেকর্ড
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ১–৩ দিন; সনদ DPDT-এর ওপর নির্ভরশীল
কারা নেন
অনুমোদনের পর্যায়ে থাকা আবেদনকারী

ট্রেডমার্ক নবায়ন

মেয়াদ পর্যালোচনা, TM-12 ও নবায়নের আবেদন।

সাধারণত যে কাগজ লাগে
নিবন্ধন সনদ, মালিকের তথ্য, হালনাগাদ ঠিকানা, অনুমোদনপত্র
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ১–৩ কার্যদিবস; সরকারি নিষ্পত্তি আলাদা
কারা নেন
নিবন্ধিত ট্রেডমার্কের মালিক

মালিকানা হস্তান্তর

ট্রেডমার্ক হস্তান্তর বা অ্যাসাইনমেন্টের দাখিল সহায়তা।

সাধারণত যে কাগজ লাগে
হস্তান্তর চুক্তি, নিবন্ধনের তথ্য, মালিক ও নতুন মালিকের তথ্য, অনুমোদনপত্র
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
৩–১০ দিন; সরকারি নিবন্ধন আলাদা
কারা নেন
অধিগ্রহণ করা ব্যবসা, ব্র্যান্ড মালিক, বিনিয়োগকারী

সময় নিয়ে একটি কথা: উপরের সময় হলো সম্পূর্ণ কাগজপত্র পাওয়ার পর আমাদের কাজ শেষ করার আনুমানিক হিসাব, নিশ্চিত সময় নয়। সরকারি নিবন্ধন, যাচাই, আপত্তি বা অনুমোদনে যে সময় লাগে, তা সংশ্লিষ্ট দপ্তরের ওপর নির্ভর করে, আলাদা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

নিবন্ধনে কত দিন লাগে

আবেদন প্রস্তুতিআমাদের কাজ, ২–৫ কার্যদিবস
পরীক্ষণ (Examination)DPDT-এর পর্যালোচনা; নির্দিষ্ট সময় নিশ্চিত নয়
বিরোধিতার সময় (Opposition)জার্নালে প্রকাশের তারিখ থেকে ২ মাস
সনদ পাওয়াবাস্তবে কয়েক মাস থেকে দীর্ঘ সময় লাগতে পারে

তালিকাটি সাধারণ ধারণার জন্য; কাজের ধরন ও সরকারি চাহিদা অনুযায়ী কম-বেশি বা অতিরিক্ত কাগজ লাগতে পারে।

জেনে রাখুন

আইনগত ভিত্তি: ট্রেডমার্ক আইন, ২০০৯, ২০১৫ সালের সংশোধনী ও প্রযোজ্য বিধিমালা। সরকারি কর্তৃপক্ষ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)। ক্লাস নির্বাচন WIPO-এর Nice Classification অনুযায়ী।

  • আইনে সময়ের বিধান থাকলেও বাস্তবে DPDT-এর প্রক্রিয়ায় বেশি সময় লাগে। তাই আমরা নির্দিষ্ট দিনের মধ্যে নিবন্ধনের নিশ্চয়তা দিই না; প্রতিটি আবেদনের অবস্থা অনুযায়ী সময় জানাই।
  • আদালতে বিরোধ পরিচালনা বা আইনি প্রতিনিধিত্বের প্রয়োজন হলে যোগ্য আইনজীবীর সঙ্গে সমন্বয় করা হয়।

আপনি যা পাবেন: অনুসন্ধানের ফলাফল, দাখিলকৃত আবেদনের কপি ও নম্বর, আপত্তির জবাব এবং নিবন্ধন সনদ।

কাজের ধাপ

  1. ধাপ ১

    পরামর্শ

    ফোন বা WhatsApp-এ আপনার প্রয়োজন শুনি এবং কাজের পরিসর ঠিক করি।

  2. ধাপ ২

    কাগজপত্র

    প্রয়োজনীয় কাগজের তালিকা দিই এবং সংগ্রহ করি।

  3. ধাপ ৩

    যাচাই ও প্রস্তুতি

    তথ্য যাচাই করে হিসাব, ফরম বা প্রতিবেদন প্রস্তুত করি।

  4. ধাপ ৪

    দাখিল ও হস্তান্তর

    সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করি এবং কপি ও প্রমাণ আপনাকে বুঝিয়ে দিই।

ট্রেডমার্ক নিবন্ধন নিয়ে কথা বলুন

আপনার কাগজপত্র ও অবস্থা দেখে কাজের পরিসর, খরচ ও সময় জানিয়ে দেব। খুলনা ও ঢাকা অফিস, প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা।

সংশ্লিষ্ট সরকারি সাইট

এগুলো সংশ্লিষ্ট সরকারি বা নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব ওয়েবসাইট। BCSC এসব সংস্থার অংশ নয় এবং তাদের সঙ্গে যুক্ত নয়; শুধু সুবিধার জন্য লিংক দেওয়া হলো। ওই সাইটের তথ্য, সেবা ও নিরাপত্তার দায় সংশ্লিষ্ট সংস্থার। লগইন বা টাকা পরিশোধের আগে ঠিকানার ঘরে সঠিক সরকারি ঠিকানা (যেমন .gov.bd) আছে কি না দেখে নিন। সব প্রয়োজনীয় সরকারি লিংক →

দায়মুক্তি

এই পাতার সব তথ্য, যেমন কাজের পরিসর, কাগজপত্রের তালিকা, আনুমানিক সময়, আইনি সময়সীমা ও প্রক্রিয়া, শুধু সাধারণ ধারণা দেওয়ার জন্য। গ্রাহকের অবস্থা, কাজের ধরন ও জটিলতা, সরকারি দপ্তরের প্রক্রিয়া, আইন ও বিধির পরিবর্তন এবং সময়ভেদে এগুলো বদলাতে পারে। এটি কোনো চুক্তি, প্রতিশ্রুতি বা নিশ্চয়তা নয়, এবং এই তথ্যের ভিত্তিতে BCSC-এর কোনো আইনি দায় সৃষ্টি হয় না। প্রতিটি কাজের পরিসর, সময় ও ফি আলোচনার পর আলাদাভাবে, লিখিতভাবে নির্ধারণ করা হয়।

অন্যান্য সেবা